আবুল কালাম তালুকদার
সোনার আলোয় ভরছে আকাশ
বাতাস লাগে দারুণ
প্রকৃতিতে এবার এলো
মজার দিন ফাগুন।
নতুন পাতায় ভরছে গাছ
ধরছে মুকুল ডালে
ফুটছে কতো শিমুল পলাশ
সুখ বসন্তের কালে।
নানা জাতের পাখি ডাকে
উদাস করা গানে
শীতের হাওয়া যাচ্ছে চলে
লাগছে দোলা প্রাণে।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।