আব্দুল কাদের
ভিনদেশি ওই বুলি শিখে
ভুলিস না তোর রক্ত -টান,
পরের ঘরে যা-ই থাক না
নিজের ভাষাই সুমহান।
ওরে অবুঝ! বুঝিয়ে বল
বুকের মানিক যায় না চেনা,
মায়ের ভাষার ঋণ যে কভু
হয় না শোধ -- আর যায় না কেনা।
মায়ের ভাষায় কথা বলতে
যাদের ঝরলো রক্ত,
সেই কথা কি ভুলবে জাতি
হয়ে পরের ভক্ত?
মাসি-পিসি আপেক্ষে যে
ছেলের মতিগতি দেখে,
নিজের পরিচয় যায় কি ভোলা,
আপন শিকড় রেখে?
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।