নিজস্ব প্রতিবেদক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য শর্ত। ভিন্নমত দমন নয়, বরং তাকে স্বাগত জানানোই হওয়া উচিত নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। জুলাই বিপ্লবের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই সংঘটিত হয়েছে। ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছরে বর্তমান সরকারি দল (বিএনপি) এবং আমরা—উভয় পক্ষই দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরে যেতে চাই না।”
এর আগে বুধবার সকালে মিরপুর এলাকায় এক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের মাধ্যমে আমরা সব ধরনের আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়তে চাই।”
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।