নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনকামনা
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (CAV) রেখেছেন। ফলে যেকোনো দিন এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করা হতে পারে।
মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মিজানুল ইসলাম ২৫ জন সাক্ষীর জবানবন্দি, ভিডিও ফুটেজ ও ফরেনসিক প্রমাণাদি আদালতের সামনে তুলে ধরেন। প্রসিকিউশনের দাবি, উপস্থাপিত তথ্য-প্রমাণে আসামিদের সরাসরি সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এই মামলায় মোট ৩০ জন আসামির মধ্যে বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও এএসআই আমির হোসেনসহ ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশীদসহ বাকি ২৪ জন আসামি এখনো পলাতক। গত বছরের ২৭ আগস্ট এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছিল। পুরো জাতি এখন এই মামলার রায়ের অপেক্ষায় রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।