
ডেস্ক রিপোর্টার | দৈনিক জনকামনা
গাজা যুদ্ধ বন্ধ এবং বন্ধ থাকা রাফাহ সীমান্ত পুনরায় চালু করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। বৈঠকে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে আলোচনার প্রেক্ষিতে একটি বিবৃতি দিয়েছে নেতানিয়াহুর কার্যালয়।
রোববার (২৫ জানুয়ারি) দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনি ভূখণ্ডে থাকা অবশিষ্ট শেষ ইসরায়েলি বন্দির মরদেহ উদ্ধারের অভিযান শেষ হলেই রাফাহ সীমান্ত সীমিত আকারে পুনরায় খুলে দেওয়া হবে। তবে এটি প্রাথমিকভাবে শুধুমাত্র মানুষের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী রাফাহ সীমান্ত খুলে দেওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এখন সেই প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত মিলল।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।