
ডেস্ক রিপোর্টার | দৈনিক জনকামনা
প্রেমিকের বিয়ে সহ্য করতে না পেরে তাঁর স্ত্রীর শরীরে এইচআইভি আক্রান্ত রক্ত পুশ করার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে গত ৯ জানুয়ারি এই ভয়াবহ ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণী বোয়া বসুন্ধরা এবং তাঁর তিন সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, বসুন্ধরা এক নার্সের সহায়তায় এইচআইভি আক্রান্ত ব্যক্তির রক্ত সংগ্রহ করেন। এরপর তাঁর সাবেক প্রেমিকের স্ত্রীকে পরিকল্পিতভাবে সড়ক দুর্ঘটনার কবলে ফেলেন। ওই নারী আহত হলে সাহায্যের নাম করে এগিয়ে যান বসুন্ধরা এবং সুযোগ বুঝে ইনজেকশনটি তাঁর শরীরে পুশ করেন।
ঘটনাটি বুঝতে পেরে আক্রান্ত নারী দ্রুত তাঁর চিকিৎসক স্বামীকে বিষয়টি জানান। পরবর্তীতে পুলিশের কাছে অভিযোগ দিলে তদন্ত শেষে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ভারতজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।