মোঃ জাবেদুল ইসলাম
রোজ সকালে ঘুম ভাঙে
চড়ুই পাখির ডাকে।
পূর্ব দিগন্তে সূর্য মামা,
রঙ বেরঙের আঁকে।
চড়ুই পাখি আপন হয়ে,
কাছাকাছি থাকে।
রোজ সকালে মিষ্টি সুরে
কিচিরমিচির ডাকে।
ছোট্ট হলেও চড়ুই পাখি,
মনটা তাঁর ভালো।
ধুসর রঙের পালক তার,
চোখ দুটো কালো।
ঠোঁট জোড়া অতি ছোট্ট,
ছোট্ট চড়ুইয়ের পা।
লেজটা ছোট্ট চড়ুই পাখির
নাচে চড়ুই তা তা।
খোকা খুকুর ঘুম ভাঙে,
চড়ুই পাখির ডাকে।
নানা রঙের রঙ ছড়িয়ে,
খোকা চড়ুই আঁকে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।