নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরায় সাবেক সেনাসদস্য মাহবুব আলম নিহতের ঘটনায় একজন সেনাবাহিনীর সদস্যসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ল্যান্স কর্পোরাল ইমরান ও জনি। হত্যার ঘটনায় তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি কাজী রফিক।
পুলিশ জানায়, গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় মাহবুব আলম বডিগার্ড হিসেবে চাকরির খোঁজে উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে যান। সেখানে দুটি গাড়ি আসে, যার এক থেকে একজন নেমে হঠাৎ লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। মুহূর্তের মধ্যেই আরও পাঁচ-ছয়জন তাকে মারধর করে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনার পর হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে জব্দ করা সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ইমরান ও জনিকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।