মোঃ জাবেদুল ইসলাম
হক কথা বলতে মনে,
লাগে না তো ভয়।
হক কথা বল্লে ভাই,
বিজয় যে তার হয়।
হক কাজ হক বিচার,
এই সমাজে কর।
হক রীতি হক নীতি।
সমাজে তুলে ধর।
হক কথা মনের ভিতর,
ঢের সাহস জোগায়।
অহক কথা মনের ভিতর,
ভয় ভীতি ভোগায়।
হক কথায় বুকের ছাতি,
টান টান টান থাকে।
হক কথায় সব সময়,
শির উঁচিয়ে হাঁকে।
হক কথা বল্লে কোনো,
রোগ ধরে না গায়ে।
হক কথা বল্লে শত্রু,
পড়বে তোমার পায়ে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।