মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
১৫ জানুয়ারী, বৃহস্পতিবার এভারকেয়ার হসপিটাল ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উভয় প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা, ভবিষ্যৎ পরিকল্পনা ও একে অপরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে স্বাস্থ্যসেবার আধুনিকায়ন ও উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সাবেক চিকিৎসক, প্রখ্যাত কার্ডিয়াক সার্জারি বিশেষজ্ঞ ডা. মোঃ মঞ্জুর হোসেন। এছাড়াও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের AGM ও Head of Corporate Marketing বাবু রামপ্রসাদ সুশীল তার বক্তব্যে প্রতিষ্ঠানের সেবা, ভবিষ্যৎ উদ্যোগ ও কর্পোরেট সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেন।
চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি। তিনি প্রবাসীদের কল্যাণে উন্নত ও আধুনিক চিকিৎসা সুবিধা সহজলভ্য করার বিষয়ে ক্লাবের প্রত্যাশা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
এছাড়াও বৈঠকে ক্লাবের ডায়মন্ড সদস্যবৃন্দ ও অফিসের সম্মানিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের এক পর্যায়ে গ্রুপ আলোচনার মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়। বিশেষভাবে Minimally Invasive Cardiac Surgery বা আধুনিক হৃদরোগ সার্জারির গুরুত্ব, সুবিধা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে বলে আমরা আশাবাদী। ভবিষ্যতে প্রবাসী ও দেশবাসীর স্বাস্থ্যসেবায় এ ধরনের যৌথ উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে—এই প্রত্যাশা সকলের।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।