মোঃ জাবেদুল ইসলাম
চাঁদের বুড়ী চরকা কাটে,
রোজ রাতের বেলা।
তাই দেখিয়া খোকা খুকু,
করে মজার খেলা।
খোকা ডাকে চাঁদের বুড়ী,
শুনছো আমার কথা?
হাত ঘুরিযে কাঁটো সুতা,
করে না কি হাত ব্যাথা?
চাঁদের বুড়ী বলে খোকা,
এসো আমার দেশে।
চরকা কাটি সুতা কাটি,
দেখবে তুমি হেসে।
খোকা ভাবে চুপটি করে,
মনটা ভারি হেথায়।
চাঁদের বুড়ী ডাকছে আমায়,
কেমনে যাবো সেথায়?
অবশেষে আসলো এবার,
নীল পরীর দল ভেসে।
খোকায় নিয়ে উড়াল দিলো,
চাঁদের বুড়ীর দেশে।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।