মোঃ জাবেদুল ইসলাম
আমার গাঁয়ে সূর্য উঠে,
খুব ভোরের দিকে।
রঙিন আলোয় ঝলমলিয়ে,
রোদ বিলিয়ে ঠিকে।
আমার গাঁয়ে শীত পড়ে,
দুর্বা ঘাসের উপর।
শিশির ঝরে বিন্দু বিন্দু,
ঝরে টাপুর টুপুর।
কার্তিক অগ্রহায়ণ হেমন্ত কাল,
আসে আমার গাঁয়ে।
শালিকের ঝাঁক আসে সেথায়,
আসে পায়ে পায়ে।
আমার গাঁয়ে শীত কালে,
বানায় ভাঁপা পিঠা।
খেজুর গুড়ের গরম ভাঁপা,
খেতে দারণ মিঠা।
আমার গাঁয়ে প্রজাপতি,
উড়ে ফুলে ফুলে।
ভ্রমর আর মৌমাছিরা,
বেড়ায় দুলে দুলে।
আমার গাঁয়ে পাখিরা উড়ে,
নীল আকাশের বুকে।
কোনো বাঁধা নাই পাখিদের,
উড়ে চলে মহা সুখে।
আমার গাঁয়ে পাল তুলে,
নৌকা চলে বয়ে।
গাঁয়ের বধুরা জল আনে
কলসি কাকে লয়ে।
আমার গাঁয়ে রাখাল ছেলে,
বাজায় সুরের বাঁশি।
সন্ধ্যা হলে তাঁরা গুলি,
উঠে জ্বলে তারা হাসি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।